Online Courses

শিক্ষকগন

আমাদের ইন্তেজাম একাডেমির শিক্ষকমণ্ডলী হলেন অভিজ্ঞ, নিবেদিতপ্রাণ এবং ইসলামী ও আধুনিক জ্ঞানসমৃদ্ধ ব্যক্তিত্ব।
প্রতিটি শিক্ষক শিক্ষার্থীদের সহজভাবে শেখানোর জন্য বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত।
তারা শুধু পাঠদানই করেন না, বরং শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেন জীবনকে কুরআন ও জ্ঞানের আলোয় সাজাতে।
প্রতিটি ক্লাসে শিক্ষার্থীদের প্রতি আলাদা যত্ন নেওয়া হয়, যাতে সবাই সমানভাবে উপকৃত হয়।


আমাদের শিক্ষকরা অনলাইনে পড়ানোর অভিজ্ঞতায় সমৃদ্ধ, তাই দূর থেকেও ক্লাস প্রাণবন্ত হয়।
তারা নিয়মিতভাবে শিক্ষার্থীদের অগ্রগতি পর্যবেক্ষণ করেন এবং ভুলগুলো ধৈর্যের সঙ্গে সংশোধন করে দেন।
কুরআন শিক্ষা ছাড়াও স্কিল ডেভেলপমেন্ট কোর্সে আমাদের বিশেষজ্ঞ শিক্ষকরা বাস্তব অভিজ্ঞতা দিয়ে গাইড করেন।


আমাদের শিক্ষকদের লক্ষ্য শুধু জ্ঞান দেওয়া নয়, বরং চরিত্র গঠন ও উন্নত জীবনের দিশা দেওয়া।
এই পৃষ্ঠায় আপনি আমাদের প্রতিটি শিক্ষকের নাম ও ছবি দেখতে পাবেন, যাঁরা আপনার সফলতার সঙ্গী হবেন ইনশাআল্লাহ।

শিক্ষার আলো ছড়াতে...

আমাদের শিক্ষক ও সফলতার সঙ্গীগন

ইনতিযাম একাডেমির সাথে কাজ করে যারা পুরো বিশ্বে জ্ঞানের আলো ছড়িয়ে দিচ্ছে  এবং দক্ষ ব্যক্তি হিসেবে গড়ে তুলতে যারা রাত দিন প্ররিশ্রম  করছে তাদের কিছু তথ্য নিচে দেওয়া হলো। 

কুরআন প্রশিক্ষক

হিজবুল্লাহ নোমান

হিজবুল্লাহ নোমান হুজুর হলেন ইনতিযাম একাডেমির প্রতিষ্ঠাতা। যার হাত ছরে ২০১৮ সাল থেকে যাত্রা শুরু হয় এই প্রতিষ্ঠানের। যার রয়েছে কুরআন শিক্ষা দানে খুব অকল্পনীয়  এক অভিজ্ঞতা। 

সিনিয়র কম্পিউটার অফিস ট্রেইনার

হিজবুল্লাহ নোমান

তিনি হলে এই প্রতিষ্ঠানের পরিচালক। যিনি এক দিকে কুরআন শিক্ষা দেন, অন্যদিকে কম্পিউটার অফিস এপ্লিকেশনের ট্রেনিং দেন। নোভা কম্পিউটার ট্রেনিং ইন্সটিটিউট সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তিনি সিনিয়র ট্রাইনার হিসেবে কাজ করেছেন। 

এক্সেল বাগ ফিক্সার

মো: শাকিল আহমাদ

তিনি হলেন একজন এম এস এক্সেল এক্সপার্ট। আমাদের প্রাতিষ্ঠানিক হিসাব একাউন্টের বাগ ফিক্সার । তিনি অত্যান্ত দক্ষতার সাথে শিক্ষার্থিদের সাথে তাদের সমস্যাগুলো নিয়ে আলোচনা করে সমাধান করেন। 

গ্রাফিক্স ডিজাইনার

মাহমুদুল হাসান

গ্রাইফিক্স ডিজাইনার মো: মাহমুদুল হাসান সাহেব। তার ক্রিয়েটিভ সব আইডিয়া সত্যিই প্রশংসা পাওয়ার যোগ্য । তার প্রতিটি লেসন যেন শিক্ষার্থিদের জন্য এক অনুপ্রেরনা । 

ডিজিটাল মার্কেটার

ইমতিয়াজ আহমেদ

আমাদের প্রতিষ্ঠানের অন্যতম প্রশিক্ষক হলেন ইমতিয়াজ স্যার। তার মার্কেটিং দক্ষতার প্রশংসা সত্যিই  অবর্ণনীয়। 
ইনতিযাম একাডেমির প্রচার ও প্রশারে তার অবদান অতুলনী। 

মোশন ডিজাইনার

মোমিনুর রহমান জুয়েল

আমাদের আপকামিং মোশন ডিজাইন কোর্সের ইন্সটেক্টর হলেন মোমিনুর রহমান স্যার। তাকে সবাই চিনেন BHMD নামে অর্থাৎ ব্রেইন হ্যাক মোশন ডিজাইনার । 

আলহামদুলিল্লাহ স্যার আমাদের সাথে কাজ করতে সহমত পোষন করেছেন ।